৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ চলছে ২৯৯ আসনে

০৭ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ভোটগ্রহণ শুরু

ভোটগ্রহণ শুরু © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। দিনভর ভোট নেওয়ার পর রাতে ভোটের ফলাফল আসতে শুরু করবে। আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রায় দুই হাজার প্রার্থীর সবাই আশা করছেন সংসদ সদস্য হবেন, সংসদে যাবেন। অন্যদিকে চিরবৈরী বিএনপি ভোট বর্জন করায় আওয়ামী লীগই যে ভোটে জিতে টানা চতুর্থবার ক্ষমতায় যাচ্ছে, তা প্রায় নিশ্চিত। 

এর আগে গত বছরের ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র জমা, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণা শেষে আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। 

এদিকে, এদিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সকাল আটটায় তার ভোট দিয়েছেন। এখন পর্যন্ত রাজধানীর খিলক্ষেতে একটি কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

চট্টগ্রামে একটি আসনে তিনটি ভোটকেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সকাল প্রায় পৌনে ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। 

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া নির্বাচনী প্রচার-প্রচারণা দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে শেষ হয়েছে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায়। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত আওয়ামী লীগ ও দলটির স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

নির্বাচনে থাকা জাতীয় পার্টি ও বাম দলগুলোর সঙ্গে সমঝোতা হলেও আসনগুলোতে আছে স্বতন্ত্র প্রার্থী। ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্রের সংঘাত হচ্ছে বেশি। এরই মধ্যে হতাহত হয়েছে অনেকে। 

সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ, ৩৩ হাজার ১৫৭। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮। নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল।

ট্রেন্ড বদলে সময়ের আগেই আক্রমণে হাম, এক হাসপাতালেই মৃত্যু ২…
  • ২৯ মার্চ ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি র…
  • ২৯ মার্চ ২০২৬
হাসপাতালে বাবার ছবি দিয়ে যা লিখলেন মীর স্নিগ্ধ
  • ২৯ মার্চ ২০২৬
৫ম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেপালে
  • ২৯ মার্চ ২০২৬
ইরানের হামলায় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা, জরুরি সত…
  • ২৯ মার্চ ২০২৬
‘আমাদের নায়ক-নায়িকা হওয়া হলো না’, রাহুলের মৃত্যুতে আবেগি শ্…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence