বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিদের যা জানিয়েছে আওয়ামী লীগ

০৫ জানুয়ারি ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
বৈঠকে দু’পক্ষের প্রতিনিধিরা

বৈঠকে দু’পক্ষের প্রতিনিধিরা © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিল আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে দুপক্ষের মধ্যে বৈঠকটি হয়।

জানা গেছে, বৈঠকে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা।

বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। অন্যদিকে ১০ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফররত কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ১০ সদস্যের প্রতিনিধিরা।

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ২০০-এর বেশি বিদেশি পর্যবেক্ষক। এছাড়া ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষককে ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬