আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনলেন মাশরাফি

২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
মাশরাফি বিন মোর্ত্তজা

মাশরাফি বিন মোর্ত্তজা © সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজাসহ ৩ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৫ ডিসেম্বর) শহরের হামিদ মেনশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিসুর রহমান এ জরিমানা করেন। আদালত মাশরাফিকে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের মো. লতিফুর রহমানকে ৩ হাজার এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানকে (মিনার) ২ হাজার টাকা জরিমানা করেন। 

ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝুলানোর কথা। কিন্তু তাঁদের পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে। এ জন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিসহ অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ৬ জন নির্বাচনে লড়ছেন। তাঁরা হলেন- বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা (নৌকা), ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান (হাতুড়ী), জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) ও ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার)।

মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড় বাবা…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬