বিয়ের থেকেও নির্বাচন করতে আনন্দ বেশি: শামীম ওসমান

২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
 শামীম ওসমান

শামীম ওসমান © সংগৃহীত

বিয়েতেও এতো আনন্দে করি নাই, নির্বাচনে যতো আনন্দ করছি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। শুক্রবার বিকেলে  (২২ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
শামীম ওসমান বলেন, আমার ধারণা মিছিলে যারা আছেন তাদের পরিবারের সদস্যরা এলেই ৫০-৫৫ শতাংশ ভোট পড়বে। আমি মনে করি ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ গোপালগঞ্জের চেয়েও স্ট্রং।

তিনি বলেন, রূপগঞ্জে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এটি যদি হয়ে থাকে তাহলে তা উচিত হয়নি। ভালো-খারাপ সব জায়গায় আছে। আমি মনে করি জেলা প্রশাসক আছেন, রিটার্নিং অফিসার আছেন, তাদের ব্যবস্থা নেওয়া উচিত।

এর আগে, সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়তে এসে শামীম ওসমান বলেন, দেশে অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। অনেকে আখড়া করতে চাচ্ছে। যেমনটা ফিলিস্তিনে আখড়া করেছিল। আমাদের দেশকে গাজার মত বানাতে চায়। শেখ হাসিনা একা এগুলোকে মোকাবিলা করছেন। আমাদের সকলকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নয়তো এর আগে ব্রিটিশদের গোলামি করেছি দুশো' বছর। এবার গোলামি থেকে মুক্তি পাবেন না, দেশ ঝাঁঝরা হয়ে যাবে।

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
close