ভারত সফরে পিটার হাস

২২ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
পিটার ডি হাস

পিটার ডি হাস © সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ভারত সফরে গেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। ভিসতারা এয়ারের ইউকে-১৮৪ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন পিটার হাস। কূটনৈতিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। এরও আগে গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এ রাষ্ট্রদূত। তখনো তার শ্রীলঙ্কা সফর নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল। পরে জানা যায়, সরকারের অনুমতি নিয়েই তিনি শ্রীলঙ্কা গিয়েছিলেন। 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬