অন্যতম শীর্ষ বাজার জার্মানিতে পোশাক রপ্তানি কমল ১৫ শতাংশ

২২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM

© সংগৃহীত

দেশের তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষ বাজার জার্মানিতে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১৫.১০ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। এ সময় দেশটিতে মোট রপ্তানি হয়েছে ২৩০ কোটি ৭৭ লাখ ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ২৭১ কোটি ৮১ লাখ ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রকাশ করা দেশভিত্তিক প্রধান প্রধান বাজার বিশ্লেষণে এই তথ্য পাওয়া যায়।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পোশাক খাতের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপের দেশ জার্মানি ঋণাত্মক প্রবৃদ্ধি উদ্যোক্তাদের দুশ্চিন্তার বড় কারণ হতে পারে। এ জন্য তাঁরা অর্থনৈতিক মন্দা বড় কারণ হতে পারে বলে মনে করেন।

এ প্রসঙ্গে বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, জার্মানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি উদ্যোক্তাদের দুশ্চিন্তার বড় কারণ হতে পারে। তিনি মনে করছেন অর্থনৈতিক মন্দা এর বড় কারণ হতে পারে। এদিকে আরেক শীর্ষ রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র ও কানাডা ভালো করতে পারছে না। ঋণের চাপ ও অর্থনৈতিক চাপে রয়েছে দেশগুলো। 

তবে অপ্রচলিত বাজারে বরাবরই ভালো করছে বাংলাদেশ। ইপিবির তথ্য বলছে, অপ্রচলিত বাজারে এ সময় মোট রপ্তানি হয়েছে ৩৬৪ কোটি ডলার, যা মোট রপ্তানি হিস্যার ১৯.৩৩ শতাংশ। এ সময় মোট প্রবৃদ্ধি হয়েছে ১৪.১২ শতাংশ।

ট্যাগ: পোশাক
ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬
অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
২২ জনকে চাকরির সুযোগ দেবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৩ অক্টোবর ২০২৬
এমপিকে নিরাপত্তা দেয়নি পুলিশ, ওসির সঙ্গে তর্কে জড়ালেন রুমিন…
  • ২৩ অক্টোবর ২০২৬
পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬