আওয়ামী লীগের নির্বাচনী গান প্রকাশ পাবে আজ

২২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM

© সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের নির্বাচনী গান প্রকাশ পাবে আজ শুক্রবার (২২ ডিসেম্বর)। গানের শিরোনাম- ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার।’

দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেল ৫টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন বিল্ডিং-এ অবস্থিত বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির অফিস কক্ষে উপ-কমিটির উদ্যোগে ‘নির্বাচনী গান’ উদ্বোধন হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর খন্দকার বজলুল হক।

ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬
অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
২২ জনকে চাকরির সুযোগ দেবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৩ অক্টোবর ২০২৬
এমপিকে নিরাপত্তা দেয়নি পুলিশ, ওসির সঙ্গে তর্কে জড়ালেন রুমিন…
  • ২৩ অক্টোবর ২০২৬
পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬