পিতার লাশবাহী অ্যাম্বুলেন্সে জন্ম নিল কন্যা

১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
সাতক্ষীরা জেলা মানচিত্র

সাতক্ষীরা জেলা মানচিত্র © সংগৃহীত

সাতক্ষীরায় স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা আশাশুনি সড়কের বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ভাটা শ্রমিক আলতাফ হোসেনের (৩৪) মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সের মধ্যে একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি।

জানা যায়, আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শামসুর রহমান সরদারের ছোট ছেলে আলতাফ হোসেন ঢাকায় একটি ইটের ভাটায় শ্রমিকের কাজে যান। দুই সপ্তাহ আগে ইট ভাটায় কাজে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতা অনুভব করেন আলতাফ। প্রথমে বাড়িতে আসেন পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে এবং আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সকালে তার মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। সেই অ্যাম্বুলেন্সে থাকা আলতাফের গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়ে কন্যাসন্তান জন্ম দেন।

প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ ঢালী গণমাধ্যমকে জানান, দুপুরে মৃত আলতাফের জানাজা নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। সদ্য ভূমিষ্ঠ শিশু ও তার মা সুস্থ আছে।

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close