নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১০৯ জনের কারাদণ্ড

১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM

© সংগৃহীত

নাশকতার পুরোনো মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ বিএনপি-জামায়াতের ১০৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদেৃ কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া খালাস পেয়েছেন ৪৯ জন। বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন থানায় করা ছয়টি মামলায় এসব রায় দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের তিনটি আদালত।

মামলাগুলোর মধ্যে অন্যতম ধানমন্ডি থানার মামলায় বিএনপির ২২ জনের কারাদণ্ড দিয়েছেন  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত। ২০১৮ সালে ধানমন্ডি থানায় করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ ২২ নেতাকর্মীকে দণ্ডবিধির পৃথক দুই ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রবি ছাড়াও দণ্ডপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- হাজারীবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের মানিক, ধানমন্ডি থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, হাজারীবাগ থানা বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান মজু ও যুগ্ম আহ্বায়ক ইয়াসিন, হাজারীবাগ থানা ছাত্রদলের সভাপতি আনিসুর রহমান শিবলু।

কামরাঙ্গীরচর থানার মামলায় ৫ জনের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত। রায়ে দুই আসামি মো. নাঈম (৪২) ও মো. গাফফারকে (৪৩) তিন ধারায় চার বছর কারাদণ্ড ও পাঁচহাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর তিন আসামি জাবেদ, শহিদুল হক ও মো. আইয়ুবকে একবছর তিনমাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। চার্জশিটভুক্ত বাকি ১৯ আসামিকে খালাস দিওয়া হয়েছে।

এদিকে হাজারীবাগ থানায় করা নাশকতার এক মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভুক্ত ২৮ জন আসামিকেই খালাস দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় দেন।

 ১০ বছর আগে রাজধানীর গুলশান থানায় করা নাশকতার মামলায় ১৫ বিএনপি নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এছাড়া উত্তরখান থানার নাশকতার দুই মামলায় ৬৭ জনের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close