বুধবার থেকে শৈত্যপ্রবাহ, ১৭ ডিসেম্বর পর্যন্ত থাকবে ঘন কুয়াশা

১২ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
শীতের দাপটে কুয়াশায় ঢাকা রাজধানীর একটি এলাকা

শীতের দাপটে কুয়াশায় ঢাকা রাজধানীর একটি এলাকা © ফাইল ছবি

আগামীকাল (বুধবার) থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, আগামীকাল থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। এছাড়াও আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। আজ মধ্যরাত থেকে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা বা ১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: শীত এলেই কাশি বাড়ে? জেনে নিন ঘরোয়া উপায়

তিনি বলেন, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। রাজশাহী, রংপুর বিভাগ ও খুলনা বিভাগের কয়েকটি জেলা, সিলেট বিভাগের শ্রীমঙ্গল এবং চট্টগ্রামের সীতাকুণ্ড, হাতিয়া ও রাঙ্গামাটি— এইসব অঞ্চলের তাপমাত্রা কমে যেতে পারে। 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে উত্তরের কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। এ দিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

বরগুনায় ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ
  • ০৫ এপ্রিল ২০২৬
খালাস পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়সহ তিন দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে শিক্…
  • ০৫ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কখন, যা জানা যাচ্ছে
  • ০৫ এপ্রিল ২০২৬
সাগরপথে ভাসানচর ক্যাম্প থেকে রোহিঙ্গাদের চট্টগ্রাম পৌঁছে দে…
  • ০৫ এপ্রিল ২০২৬
পাবনায় হামের জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্…
  • ০৫ এপ্রিল ২০২৬