রাজশাহীতে নৃবিজ্ঞানবিষয়ক প্রকল্প ‘এন্থ্ররুটস’র কার্যক্রম শুরু কাল © টিডিসি ফটো
মার্কিন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞান-বিষয়ক প্রতিষ্ঠান ইন্সটিউট অব অ্যাপ্লাইড এন্থ্রপলজি কর্তৃক ‘পেল্টো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৩’-এর আওতায় পরিচালিত ফলিত নৃবিজ্ঞানবিষয়ক প্রকল্প ‘এন্থ্ররুটস’-এর রাজশাহী অঞ্চলের কার্যক্রম শুরু হবে আগামীকাল।
বুধবার বাংলাদেশে স্কুল ও কলেজ পর্যায়ে নৃবিজ্ঞানের জ্ঞান ও মূল্যবোধ প্রচারের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর, পরমতসহিষ্ণু প্রজন্ম গঠনে সক্রিয় সহযোগিতাই এই প্রকল্পটি সকাল ৯টায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৩২৭ জন ছাত্র-ছাত্রী, ১০ জন শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষায় দেশের অর্থ ও মেধার অপচয়
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও পেল্টো ইন্টারন্যাশনাল-২০২৩ পদকপ্রাপ্ত নৃবিজ্ঞানী অধ্যাপক এ.কে.এম. মাজহারুল ইসলাম, বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মামুন হুসাইন, ডিসকম-এর প্রধান নির্বাহী মারুফ কবির, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রেজাউল করিম, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লিটন হুসাইন ও মোস্তাফিজুর রহমান।