২ ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে ফের বাসে আগুন

১২ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২টা ১৮ মিনিটে বাসটিতে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে। 

উল্লেখ্য, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়েছে। যা চলছে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ট্যাগ: আগুন
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের কক্সবাজারের হোটেলে আগুন
  • ২৩ অক্টোবর ২০২৬
২ শিক্ষার্থীর সংগ্রাম থেকে জন্ম নেওয়া গবেষণা প্রতিষ্ঠানে যু…
  • ২৩ অক্টোবর ২০২৬
এসআই মিজানুরের মৃত্যু ‘বড় ষড়যন্ত্রের অংশ’, আশঙ্কা মাভাবিপ্র…
  • ২৩ অক্টোবর ২০২৬