মোটরসাইকেল রেসে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

১২ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
নাহিদ হাসান সাগর

নাহিদ হাসান সাগর © ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রতিযোগিতা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নাহিদ হাসান সাগর (২২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১১ ডিসেম্বর) রাতে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাগর (২৩) আলমডাঙ্গা পৌর এলাকার মৃত শরিফুল ইসলাম মুনতার ছেলে। সাগর আলমডাঙ্গা সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। সে সরকারি কলেজ ছাত্রলীগ নেতাও ছিলেন। আহত দুজন হলেন, পৌর এলাকার কলেজপাড়ার নাইম জোহান (২৪) ও সাজিদ ইসলাম (২৫)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে দুটি মোটরসাইকেলে হারদি বাজারে ঘুরতে যান সাগর ও তার ৪ বন্ধু। রাতে বাড়ি ফেরার পথে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালান তারা। এ সময় কুমারি ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বট গাছের সঙ্গে ধাক্কা দেয় নাইমের মোটরসাইকেলটি। এতে ওই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন নাইম ও তার দুই বন্ধু সাগর ও সাজিদ।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত নাইম ও সাজিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার পরির্দশক একরাম হোসাইন বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close