অবরোধের সমর্থনে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

১২ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
বিএনপি নেতাকর্মীদের মিছিল

বিএনপি নেতাকর্মীদের মিছিল © ফাইল ছবি

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় এবং খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত ১১ দফা অবরোধের প্রথম দিনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাংলামোটর থেকে মিছিল শুরু করে কারওয়ান বাজার সোনারগাঁও মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, হামলা করে, মিথ্যা মামলা দিয়ে, গায়েবি সাজা দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। বাংলাদেশের জনগণ ভাগাভাগি ও পাতানোর নির্বাচন হতে দেবে না।

তিনি বলেন, গায়েবি মামলা দিচ্ছে পুলিশ, সাক্ষীও দিচ্ছে পুলিশ আর প্রহসনের বিচারের নামে তড়িঘড়ি করে রায় দিচ্ছেন দলীয় চেতনায় সাজানো কিছু বিচারক। সরকার নির্দেশিত রায় পাঠ করছেন তারা। এ ধরনের প্রহসনের রায় দেশবাসী প্রত্যাখ্যান করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত।

ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের কক্সবাজারের হোটেলে আগুন
  • ২৩ অক্টোবর ২০২৬
২ শিক্ষার্থীর সংগ্রাম থেকে জন্ম নেওয়া গবেষণা প্রতিষ্ঠানে যু…
  • ২৩ অক্টোবর ২০২৬
এসআই মিজানুরের মৃত্যু ‘বড় ষড়যন্ত্রের অংশ’, আশঙ্কা মাভাবিপ্র…
  • ২৩ অক্টোবর ২০২৬