আসছে শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা বেড়ে তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে

১২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
আসছে শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ © সংগৃহীত

সারাদেশে শীতের হিমেল হাওয়া বয়ে চলছে। সময়ের সাথে সাথে বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশায় ছেয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে শীত আরও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা, বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।

চলতি মৌসুমে দেশের ভেতরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল সোমবার নওগাঁর বদলগাছিতে। সেখানকার তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। বদলগাছিতে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে, তা শৈত্যপ্রবাহের কাছাকাছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলে সেটিকে শৈত্যপ্রবাহ বলেন আবহাওয়াবিদেরা। 

আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) থেকে তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। যা চলতি মৌসুমে প্রথম। শৈত্যপ্রবাহ সাধারণত দুই থেকে চার দিন স্থায়ী হয়। 

ইতোমধ্যে উত্তরের জেলা নওগাঁ ও বগুড়ায় শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। উত্তরের হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশার কারণে গতকাল সকালে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

আরও পড়ুন: যে কারণে ৫ দিন বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১৪ ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে। একইভাবে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, সিলেটের শ্রীমঙ্গল, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও পঞ্চগড়– এসব এলাকার কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে; তখন শুরু হবে শৈত্যপ্রবাহ।

গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ: জাতীয়
ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত…
  • ২৩ অক্টোবর ২০২৬
শেনজেন ভিসা ছাড়াই ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারেন আরও ৫ দেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছে…
  • ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া…
  • ২৩ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬