যে কারণে ৫ দিন বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট

১১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© সংগৃহীত

রাঙামাটির ‘মেঘের রাজ্য’ খ্যাত সাজেকে অবকাশ যাপনে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তাই রাষ্ট্রপতির নিরাপত্তার স্বার্থে ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন সাজেকে সব ধরনের রিসোর্ট-কটেজ পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন ও সাজেক কটেজ মালিক সমিতি।

রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষ্যে ১১ ডিসেম্বর সাজেকের খাস্রাং হিল রিসোর্টে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১৮ ডিসেম্বর থেকে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। 

রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, রাষ্ট্রপতি আগামী ২০ তারিখ সাজেক অবকাশ যাপনে আসবেন। তিনি ২২ তারিখ পর্যন্ত সাজেকে অবস্থান করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করছি। বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ১৮ তারিখ থেকেই রিসোর্ট ও কটেজগুলোতে পর্যটকদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। ২২ তারিখের পর আবারও পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন। 

জাতীয় জ্বালানি নিরাপত্তায় ড্যাফোডিলের অগ্রযাত্রা: ৩.৪ মেগাও…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
close