টিউশনি জোগাড় করতে না পারা শিক্ষার্থীদের বৃত্তি দেবে বিদ্যানন্দ

১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© সংগৃহীত

টিউশনি জোগাড় করতে না পারা সুবিধাবঞ্চিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দিতে যাচ্ছে বেসরকারি সংস্থা বিদ্যানন্দ। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এই আবেদন আহবান করে। 

বাৎসরিক ৩৬,০০০ টাকার শিক্ষাবৃত্তিতে কারা থাকবে উল্লেখ করে বলা হয়, বাছাই প্রক্রিয়া দেশের প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা যে সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আর্থিক সুবিধা নিশ্চিত করতে পারছে না, পাশাপাশি টিউশনিও জোগাড় করতে পারে নি, শুধুমাত্র তারা এই সুবিধার আওতায় থাকবেন। 

বৃত্তি গ্রহণের শর্ত

ব্যক্তিজীবনে অবিতর্কিত ও লেখাপড়ায় ধারাবাহিক মানোন্নয়ন নিশ্চিত করতে হবে৷ পাশাপাশি সপ্তাহে দুইদিন কমিউনিটি সার্ভিসে যুক্ত থাকতে হবে। 

আবেদন প্রক্রিয়া

জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, শেষ পরীক্ষার মার্কশিট, যোগাযোগের নাম্বারসহ পারিবারিক তথ্য উল্লেখ করে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে নিচের ইমেইলে আবেদনপত্র পাঠাতে হবে contact@bidyanondo.org

প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে চূড়ান্ত নির্বাচন করা হবে। নির্বাচিতদের ৩১ ডিসেম্বরের মধ্যে ইমেইলে জানিয়ে দেওয়া হবে। 

ট্যাগ: টিউশন
হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
  • ২২ এপ্রিল ২০২৬
ঘরে ঘরে জ্বর-জন্ডিস, যশোর হাসপাতালে ঠাঁই নেই
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষায় দুই আঙ্গিকের কারিকুলাম আসছে: প্রতিমন্ত্রী
  • ২২ এপ্রিল ২০২৬
বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  • ২২ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা ভঙ্গ, কেন্দ্রসচিবকে বড় শাস…
  • ২২ এপ্রিল ২০২৬
১৪ হাজার শিক্ষকের পরীক্ষা ভেরিফাই করে চাকরিতে বসাতে পারছি ন…
  • ২২ এপ্রিল ২০২৬