সেনাবাহিনীর সঙ্গে সন্ধ্যায় বসছে ইসি

১১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ব্যক্তিগত কর্মকর্তা রিয়াজ উদ্দিন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সন্ধ্যা ৭টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না এ বিষয়ে বৈঠকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে আলোচনা হবে।

নির্বাচনের তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬