মধ্যরাতে ঢাবি এলাকায় ছিন্নমূল মানুষের পাশে ‘ইচ্ছেপূরণ’ 

১১ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ঢাবিতে শীতার্তদের মাঝে ইচ্ছেপূরণের শীতবস্ত্র বিতরণ

ঢাবিতে শীতার্তদের মাঝে ইচ্ছেপূরণের শীতবস্ত্র বিতরণ © টিডিসি ফটো

শীতের মৌসুমে ছিন্নমূল মানুষের রাত কাটে অবর্ণনীয় কষ্টে। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাতে শুয়ে থাকা ঘরহীন মানুষের। এসব সহায়-সম্বলহীনদের কেউ হালকা বিছানা পেতে, কেউবা বিছানা ছাড়াই শুয়ে পড়ে সড়কে, ফুটপাতে। রাজধানীতে এমন কিছু ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ‘ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশ ‘ নামে একটি সংগঠন।

রোববার ( ১১ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অবস্থান করা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সংগঠনটির সদস্যরা। এ সময় ইচ্ছেপূরন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয়, কেন্দ্রীয় সমন্বয়ক আকিব হোসেন, ইমরান উদ্দিন, অন্তিম মারাকসহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনের কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় শীতার্তদের। রাস্তার পাশে শুয়ে থাকা এক ব্যক্তির নাম আসিয়া বেগম। সারাদিন ছোট মেয়েকে নিয়ে ফুল বিক্রি করে দিন যায় তার। রাতে শরীরে কোনোরকম কাপড় পেঁচিয়ে শীতের কষ্ট লাঘবের চেষ্টা করেন তিনি। তার ছোট্ট মেয়েকে ইচ্ছেপূরণের পক্ষ থেকে কম্বল উপহার দেওয়ায় তিনি অনেক খুশি হয়েছেন। আনন্দে তিনি তার হাতে থাকা ফুল উপহার দেন সদস্যদের। তিনি বললেন, ‘শীতে অনেক কষ্ট পাচ্ছিলাম। বিশেষ করে আমার মেয়েটা। অনেক খুশি হয়েছি। আপনাদের জন্য দোয়া করি।’

কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আমজাদ হোসেন হৃদয় বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, এটা দায়বদ্ধতা। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছেপূরণ পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে।

সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে, তাদের ইচ্ছেপূরণ করতেই ‘ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশন’র সৃষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। পুরো বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশে ইচ্ছেপূরন মানবিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত ২০টি জেলায় ২৪টি সহায়তা প্রজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহযোগিতা পোঁছে দিয়েছে মানবিক এ সংগঠনটি।

জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬