ব্যারিস্টার মইনুলের সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা

১০ ডিসেম্বর ২০২৩, ১১:২২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
ব্যারিস্টার মইনুল হোসেন

ব্যারিস্টার মইনুল হোসেন © সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে আধাবেলা আপিল বিভাগের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত বিচারকাজ বন্ধ রাখা হবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মইনুল হোসেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সকালে রাজধানীর বারিধারা জামে মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence