আইজিপির ভাই পেলেন আওয়ামী লীগের মনোনয়ন

২৬ নভেম্বর ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ

চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন (দিরাই ও শাল্লা) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এই আসনের সংসদ সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর পর আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর স্ত্রী জয়া সেনগুপ্তা।

আজ রোববার বিকেল চারটার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সুনামগঞ্জ সদর আসনের বাইরে এবার আলোচিত নাম ছিল চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়েন তিনি। এর পর থেকেই এলাকায় তাঁকে নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়।

একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬