নৌকার টিকেট না পাওয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিমন্ত্রী সমর্থকদের বিক্ষোভ

২৬ নভেম্বর ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM

© ফাইল ফটো

খুলনা-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবার আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাকে মনোনয়ন না দেওয়ায় সড়ক আটকে রেখে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। এ সময় অগ্নিসংযোগও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। পরে প্রার্থীর তালিকায় খুলনা-৩ আসনে মন্নুজান সুফিয়ানের নাম না দেখে উত্তেজিত হয়ে পড়েন তার অনুসারী নেতাকর্মীরা।

সন্ধ্যার আগে খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুরের রেলগেট এলাকা অবরোধ করেন। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এ সময় খুলনা-৩ আসনে বেগম মন্নুজান সুফিয়ানকেই আবারো মনোনয়নের দাবি জানান নেতাকর্মীরা।

এদিকে রেলগেটে সড়ক অবরোধ করায় খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে খুলনা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে সপ্তম জাতীয় সংসদে বেগম মন্নুজান সুফিয়ান সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হন। 

রোনালদোর গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কার?
  • ২৪ অক্টোবর ২০২৬
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের বংশগত ঝুঁকি জানাবে ৩ ধরনের জি…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল 
  • ২৪ অক্টোবর ২০২৬
‘গুপ্ত-সুপ্ত’ বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
দূষিত পুকুর পরিষ্কারে উপজেলা প্রশাসনের উদ্যোগ 
  • ২৪ অক্টোবর ২০২৬