ঢাকার ২০ আসনে ৯টিতে নতুন মুখ

২৬ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM

© সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। ঢাকার ২০টি আসনের মধ্যে ৯টিতে নতুন মুখ এনেছে আওয়ামী লীগ।  

ঢাকার ২০টি আসনের মধ্যে এবারই প্রথম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা-৫ আসনে হারুনুর রশিদ মুন্না, ঢাকা-৬ আসনে সাঈদ খোকন, ঢাকা-৭ আসনে সোলায়মান সেলিম, ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ আসনে ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ আসনে ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা-১৪ আসনে মাইনুল হোসেন খান নিখিল।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন

ঢাকা-১ সালমান এফ রহমান
ঢাকা-২ কামরুল ইসলাম
ঢাকা-৩ নসরুল হামিদ  
ঢাকা-৪  সানজিদা খানম          
ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না
ঢাকা-৬  সাঈদ খোকন         
ঢাকা-৭ সোলাইমান সেলিম
ঢাকা-৮  আ ফ ম বাহাউদ্দিন নাছিম         
ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী  
ঢাকা-১০ ফেরদৌস 
ঢাকা-১১ মো. ওয়াকিল উদ্দিন          
ঢাকা-১২ আসাদুজ্জামান খাঁন কামাল
ঢাকা-১৩  জাহাঙ্গীর কবির নানক
ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল 
ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার
ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্
ঢাকা-১৭  মোহাম্মদ এ আরাফাত
ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান
ঢাকা-১৯ এনামুর রহমান
ঢাকা-২০ বেনজীর আহমদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬