বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আইসিইউতে

২১ নভেম্বর ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ © ফাইল ছবি

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের স্বাস্থের অবনতি হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে তাঁকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। এর আগে সালাহউদ্দিন আহমেদের শ্বাস কষ্ট দেখা দিলে তাকে বিএসএমএমইউর সিসিইউতে ভর্তি করা হয়েছিল।

আরো পড়ুন: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার

তিনি জানান, সন্ধ্যা ৭টা থেকে তাঁর হার্ট ফেলিওর ডেভেলপ করেছে। তাছাড়াও নিউমোনিয়া, ফুসফুসে প্রদাহ বেড়ে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। রক্তচাপ ওঠা-নামা করছে। তাঁর পরিবার জানিয়েছেন, জীবন ঝুঁকিতে রয়েছে সাবেক এ সংসদ সদস্যের।

দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬
১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬
এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬