ফেসবুকে লুবাবাকে ট্রলকারীকে আটক করেছে ডিবি

২০ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করার কারণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল শিশুশিল্পী সিমরিন লুবাবা। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ট্রলকারীকে আটক করেছে ডিবি। এছাড়া, অভিনেত্রী তানজিন তিশার অভিযোগের বিষয়েও তদন্ত করে দেখছে ডিবি।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা। পরে সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দেন তিনি। তার অভিযোগের পর ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ডিবি প্রধান বলেন, তানজিন তিশার অভিযোগটি ডিবির সাইবার নর্থ বিভাগকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। মূলত কী ঘটনা ঘটেছিল তা তদন্ত করে আমাকে তারা জানাবে।

তানজিন তিশার পক্ষ থেকে সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ব্যক্তিগত বিষয়ে প্রচারের ক্ষেত্রে সবারই দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমাদের উচিত এসব বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে যেন প্রচার করি।

তিনি বলেন, তানজিন তিশার মতো শিশুশিল্পী সিমরিন লুবাবাও এসেছিল আমাদের কাছে। তাকে ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করেছে। লুবাবাও লিখিতভাবে অভিযোগ করেছে। লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আমরা নিয়ে এসেছি এবং এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ: পুলিশ
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী: বর্তমান সরকার ‘সুস্বাস্থ…
  • ১৮ এপ্রিল ২০২৬
লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখী উৎসব উদযাপন
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: নয় কেন্দ্র পরিদর্শনে ১৮ যুগ্মসচিব-উ…
  • ১৮ এপ্রিল ২০২৬
ফ্যামিলি ও কৃষক কার্ডসহ ৬০ উল্লেখযোগ্য পদক্ষেপ প্রধানমন্ত্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের
  • ১৮ এপ্রিল ২০২৬