সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার, প্রবেশে লাগবে এনআইডি-পাসপোর্ট

২০ নভেম্বর ২০২৩, ০৯:২২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © ফাইল ফটো

জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টে। আর জরুরি প্রয়োজনে প্রবেশ করতে হলেও জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে কোর্ট প্রশাসন। সোমবার (২০ নভেস্বর) এ নিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হলো। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সাথে রাখার জন্য বলা গেল।

এ ছাড়া সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ধারিত স্টিকার ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এ নিয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, ঢাকা মহানগর আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটির সুপারিশও ছিল। তাই সার্বিক নিরাপত্তার বিষয়ে চিন্তা করে প্রধান বিচারপতির নির্দেশনায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence