একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আসছে

২০ নভেম্বর ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM

© ফাইল ফটো

একদিন বিরতি দিয়ে সারাদেশে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আসছে। হরতালের পর মঙ্গলবার বিরতি দিয়ে ষষ্ঠ দফায় বুধবার থেকে এ অবরোধ শুরু হবে। এদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।

এরই মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নতুন কর্মসূচির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ও শরিকদের সূত্রে জানা গেছে এ তথ্য।

জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) তফসিল প্রত্যাখান করে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শেষ হবে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। এরপর মঙ্গলবার বাদ দিয়ে বুধবার (২২ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও তাদের আন্দোলনের সঙ্গীরা। 

এ প্রসঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। অবরোধ কর্মসূচি আসতে পারে।

এর আগে গত ২৯ অক্টোবর হরতাল এবং ৫ দফায় টানা ৪৮ ঘন্টা করে অবরোধ কর্মসূচি পালন করে বিরোধী দলগুলো।

 

১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২৪ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
একদিকে সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাবে, অন্যদিকে কৃষক কার্ড…
  • ২৪ অক্টোবর ২০২৬
এসওএস স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২৪ অক্টোবর ২০২৬