জবি ছাত্রী খাদিজার একদিন পর মুক্তির কারণ জানাল কর্তৃপক্ষ

২০ নভেম্বর ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরছাত্রী খাদিজাতুল কুবরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরছাত্রী খাদিজাতুল কুবরা © ফাইল ছবি

সর্বোচ্চ আদালত জামিনের আদেশ দেওয়ার এক পর মুক্তি দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী খাদিজাতুল কুবরাকে। সোমবার (২০ নভেম্বর) দুপুরে এ বিষয়ে ব্যাখ্যা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। পরে আদালতকে দেরিতে মুক্তি দেওয়ার কারণ জানানো হয়েছে।

পরে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোরশেদ আদালতকে জানান, সন্ধ্যার পর আসামি ছাড়ার নিয়ম নেই। সে কারণে রোববার কারামুক্ত করা যায়নি খাদিজাকে। এরই মধ্যে পরীক্ষায় বসেছেন খাদিজা। পরে আর কোনো আদেশ দেননি আপিল বিভাগ।

এর আগে খাদিজার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সোমবার (২০ নভেম্বর) বিষয়টি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে নজরে আনলে আদালত এ নির্দেশ দেন।

খাদিজার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, খাদিজার জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া উচিত ছিল। তাকে আটকে রাখা হয়েছে অন্যায়ভাবে। এটা আদালত অবমাননা বলে অভিযোগ তার। 

আরো পড়ুন: কারাগার থেকে বেরিয়েই পরীক্ষার হলে জবি ছাত্রী খাদিজা

গত বৃহস্পতিবার জামিন পান খাদিজা। রোববার (১৯ নভেম্বর) জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। পরে আজ সোমবার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে রোববার সারাদিন পরিবারের সদস্যরা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের বাইরে অপেক্ষা করেন খাদিজার মুক্তির আশায়। কিন্তু রাত ১১টা পর্যন্ত মুক্তি না পাওয়ায় তারা ফিরে যান।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হওয়ার আলোচনায় কে এই আরিফ খান
  • ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
close