আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

১৯ নভেম্বর ২০২৩, ১০:৫৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM

© সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাতে এ ঘটনা ঘটে। র‍্যাব সদর দপ্তর রাত সোয়া ১০টার দিকে এক খুদে বার্তায় এ তথ্য জানায়। র‍্যাব সূত্র জানায়, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ওয়ারী থানার ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশ বলছে, উড়ালসড়কের ওপর থেকে থানার ফটকে ককটেল ছুড়ে মারা হয়। খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে ছুটে যায়।

এ দুই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জামায়াত সমর্থন না দিলে একানব্বইয়ে বিএনপির রাজনীতি শেষ হয়ে…
  • ২৪ অক্টোবর ২০২৬
ফিলিপািইনে প্রশিক্ষণের সময় দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট
  • ২৪ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি এভারকেয়ার হাসপাতালে, আবেদন ১২ নভেম্বর প…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা নিষিদ্ধ ঘোষিত ছাত্র…
  • ২৪ অক্টোবর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশ বল প্রয়োগ করলে বলা হয় ফ্যাসিস্ট, না করলে বলে দুর্বল:…
  • ২৪ অক্টোবর ২০২৬