দ্বিতীয় দিনে ফরম বিক্রি থেকে আ.লীগের আয় ৬ কোটি

১৯ নভেম্বর ২০২৩, ০৮:০২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এক প্রার্থী

মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এক প্রার্থী © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১ হাজার ২১২ আবেদন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে ৬ কোটি টাকার বেশি আয় হয়েছে ক্ষমতাসীন দলটির।

জানা গেছে, দ্বিতীয় দিনে মোট ব্রিক্রি হওয়ার ফরমের মধ্যে সরাসরি ১ হাজার ১৮০টি এবং অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি ফরম। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরাসরি ৫ কোটি ৯০ লাখ টাকা আর অনলাইনে ১৬ লাখ টাকা।

মনোনয়ন ফরম বিক্রির তথ্য জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২৭০টি, চট্রগ্রাম বিভাগে ২৩১টি, ময়মনসিংহ বিভাগে ১২টি, সিলেট বিভাগে ৬৩টি, খুলনা বিভাগে ১৬৫টি, বরিশাল বিভাগে ৯০টি, রাজশাহী বিভাগে ১৪০টি ও রংপুর বিভাগে ১০৮টি ফরম বিক্রি হয়েছে। 

প্রসঙ্গত, প্রথম দিন ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৬০টি, আর অনলাইনে বিক্রি হয়েছে ১৪টি। 

এবার আওয়ামী লীগ প্রতিটি দলীয় ফরমের দাম প্রায় দ্বিগুণ করে নির্ধারণ করেছে ৫০ হাজার টাকা। সে হিসাবে, প্রথম দিন ৫ কোটি ৩৭ লাখ টাকার ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এই টাকা মেঘনা ব্যাংকে দলীয় অ্যাকাউন্টে জমা হবে।

সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
  • ২৯ মার্চ ২০২৬
‘পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’, মন্ত্রীর বক্তব্যের প্…
  • ২৯ মার্চ ২০২৬
নেপালের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ছাত্রসংগঠন নিষিদ্ধ করে ‘…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো আসিফ মাহমুদের মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence