নির্বাচন বানচালের চেষ্টা করলে শিক্ষা দিয়ে দেব: মোমেন

১৯ নভেম্বর ২০২৩, ০৭:৫২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন © ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা কেউ করলে তাদের ‘শিক্ষা’ দিয়ে দেওয়া হবে হুশিয়ারি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দলীয় মনোনয়ন ফরম জমা দিতে রোববার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাফসিল ঘোষণার পর থেকে দেশের মানুষের মধ্যে নির্বাচনমুখী জোয়ার এসেছে। দারুণ অনুপ্রেরণা এসেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। আর আমার দলের মূলনীতি হল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।

তিনি বলেন, মানুষ এটা বিশ্বাস করে যে, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সব নির্বাচনে জয়লাভ করেই সরকার গঠন করেছে। কোনোদিন চোরা পথে সরকারে আসেনি।

আরও পড়ুন: মোস্তাফা জব্বার, ইয়াফেস ওসমান ও শামসুল আলমের পদত্যাগ

‘‘এবার আমরা প্রমাণ করব, বাঙালি জাতি নির্বাচনমুখী জাতি। যারা এই নির্বাচন বানচাল করার প্রচেষ্টায় ব্যস্ত, তাদের আমরা শিক্ষা দেব। অবশ্যই আমরা নির্বাচনে জয়লাভ করব।”

মোমেন বলেন, দেশবাসী নির্বাচন চায়, সেটা প্রমাণ হয়েছে। সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আবার সরকার গঠন করব এবং আমাদের যেসব অর্জন আমরা এখনও করতে পারিনি, সেগুলো অবশ্যই অর্জন করব।

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬