এক রাতেই ঢাকায় ৮ পরিবহনে আগুন

১৯ নভেম্বর ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

বিএনপিসহ বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে রাজধানীতে প্রায় আটটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১২টার মধ্যে রাজধানীর আগারগাঁও তালতলা, গুলিস্তানের কাপ্তানবাজার, ধানমন্ডি, মিরপুর ও মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় অন্তত আটটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসকল তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে কোমল পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এর আগে সন্ধ্যায় রাজধানীর তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ১০টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলার মাঝে সড়কে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এদিকে রাত ১১টা ৫৮ মিনিটে রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বসুমতী পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ১২টার দিকে সাভার থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। এদিকে ঢাকার বিহেরও দুটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টা থেকে ৯টার মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী ও চান্দগাঁও এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে মডেল-অভিনেত্রী তুলনা  
  • ২৪ অক্টোবর ২০২৬
জামায়াত সমর্থন না দিলে একানব্বইয়ে বিএনপির রাজনীতি শেষ হয়ে…
  • ২৪ অক্টোবর ২০২৬
ফিলিপািইনে প্রশিক্ষণের সময় দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট
  • ২৪ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি এভারকেয়ার হাসপাতালে, আবেদন ১২ নভেম্বর প…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা নিষিদ্ধ ঘোষিত ছাত্র…
  • ২৪ অক্টোবর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • ২৪ অক্টোবর ২০২৬