রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন রওশন এরশাদ

১৮ নভেম্বর ২০২৩, ১১:৫৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
রাষ্ট্রপতি ও রওশন এরশাদ

রাষ্ট্রপতি ও রওশন এরশাদ © ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধিদলীয় নেতা রওশন এরশাদ পৃথকভাবে প্রস্তুতি নিয়েছেন। আগামীকাল রোববার (১৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন রওশন এরশাদ।

জানা গেছে, রোববার দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে রওশনের সাক্ষাতের সূচি রয়েছে। রওশনের সঙ্গে তার পুত্র সাদ এরশাদ এমপি, সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদেরও বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মসিউর রহমান রাঙ্গা বলেন, গত মঙ্গলবার জাপা চেয়ারম্যান জিএম কাদেরও রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। সেটিরই ধারাবাহিকতায় রওশন এরশাদও দেখা করতে যাচ্ছেন। তাছাড়া নতুন রাষ্ট্রপতির সঙ্গে এখনও সাক্ষাৎ হয়নি বিরোধীদলীয় নেতার।

পুলিশ বল প্রয়োগ করলে বলা হয় ফ্যাসিস্ট, না করলে বলে দুর্বল:…
  • ২৪ অক্টোবর ২০২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
  • ২৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ২৪ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা
  • ২৪ অক্টোবর ২০২৬
হুজুরকে মারার বিচার চাচ্ছে, মাদ্রাসার বাচ্চাদের যখন বলাৎকার…
  • ২৪ অক্টোবর ২০২৬
এসকেএফ ফার্মাসিউটিক্যাস নিয়োগ দেবে মেডিকেল সার্ভিস অফিসার, …
  • ২৪ অক্টোবর ২০২৬