আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

১৮ নভেম্বর ২০২৩, ০৯:৫০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি © সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম। ইনশাআল্লাহ আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র গিয়ে জমা দেব।

পরে মাহিয়া মাহি গণমাধ্যমকে বলেন, আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে। আমি অনেক দিন যাবৎ তৃণমূলে কাজ করে যাচ্ছি, সেখানের সবাই আমাকে চায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

চিত্রনায়িকা মাহিয়া মাহি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

জামায়াত সমর্থন না দিলে একানব্বইয়ে বিএনপির রাজনীতি শেষ হয়ে…
  • ২৪ অক্টোবর ২০২৬
ফিলিপািইনে প্রশিক্ষণের সময় দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট
  • ২৪ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি এভারকেয়ার হাসপাতালে, আবেদন ১২ নভেম্বর প…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা নিষিদ্ধ ঘোষিত ছাত্র…
  • ২৪ অক্টোবর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশ বল প্রয়োগ করলে বলা হয় ফ্যাসিস্ট, না করলে বলে দুর্বল:…
  • ২৪ অক্টোবর ২০২৬