জাতীয় বিশ্ববিদ্যালয়ের রবি-সোমবারের সব পরীক্ষা স্থগিত

১৮ নভেম্বর ২০২৩, ১১:৫৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৯ ও ২০ নভেম্বরের অনুষ্ঠেয় সব পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

শনিবার (১৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) মো. আতাউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯/১১/২০২৩ (রবিবার) এবং ২০/১১/২০২৩ (সোমবার) তারিখে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণের’ কথা বলা হলেও মূলত আগামীকাল বিএনপি সারা দেশে হরতাল ডাকায় এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ট্যাগ: পরীক্ষা
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬