সিএনজিচালিত অটোরিকশা উল্টে ২ পুলিশ সদস্যের মৃত্যু

১৭ নভেম্বর ২০২৩, ১০:২৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
উদ্ধার কাজ করে ফায়ার সার্ভিস ও পুলিশ

উদ্ধার কাজ করে ফায়ার সার্ভিস ও পুলিশ © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন পুলিশ সদস্য। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে  ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকার্য চালায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন— ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। আহতরা হলেন— কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন, মিথোয়াইচিং মারমাসহ অজ্ঞাত সিএনজিচালক।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ফরিদপুরে অনুষ্ঠিত বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশগ্রহণের জন্য ভাঙ্গা থেকে একটি সিএনজিযোগে পাঁচজন পুলিশ সদস্য রওনা হন। এ সময় পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান ও গুরুত্বর আহত হন চালকসহ আরও তিন পুলিশ সদস্য।

আরও পড়ুন: ভোট দিতে চান ৭২ শতাংশ তরুণ-তরুণী: জরিপ

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি টিম সেখানে উদ্ধারকার্য চালায়। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ বৃষ্টিতে ধুলো ও কাদায় সড়ক পিচ্ছিল হয়ে গেছে। মহাসড়কে এসব অবৈধ যানে চলাচল সবসময়ই ঝুঁকিপূর্ণ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ঘটনাস্থলেই দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুত্বর।

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence