যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ছুটিতে গেছেন

১৭ নভেম্বর ২০২৩, ০৮:০৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস © ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ছুটি কাটাতে গেছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গেছেন তিনি। তবে তিনি  ছুটি কাটাবেন, নাকি যুক্তরাষ্ট্রে যাবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

পিটার হাসের ছুটিতে যাওয়ার বিষয়টি সরকার অবগত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। তিনি মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ঢাকায় কর্মরত বিদেশি মিশনপ্রধানেরা স্টেশন ছাড়লে কূটনৈতিক পত্রের প্রটোকলকে (পররাষ্ট্র মন্ত্রণালয়) জানিয়ে যান। সদর দপ্তরেও জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূতরা আসার সময়ও জানানোর পাশাপাশি যে দেশে কাজ করেন, সেখানকার সরকারকে জানিয়ে আসার রীতি রয়েছে। তার অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন, তাও জানাতে হয়।

আরো পড়ুন: বাবাকে শেষ দেখা হলো না রিমান্ডে থাকা ছাত্রদল নেতার

বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, পিটার হাস ১৫ নভেম্বর ছুটিতে যাওয়ার বিষয়ে গত মাসের শেষে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়কে। গত ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। কারণ ৫ থেকে ১৪ নভেম্বর সৌদি আরব, জর্ডান ও সুইজারল্যান্ডে সফর ছিল পররাষ্ট্রসচিবের।

পিটার হাস ছুটিতে যাওয়ার বিষয়টি ঢাকায় বিদেশি মিশনগুলোকেও জানিয়েছেন। এ সময়ে হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে কলম্বো যান।

গাজীপুরে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
এনসিসিসি সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক …
  • ২৪ অক্টোবর ২০২৬
উপনির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে…
  • ২৪ অক্টোবর ২০২৬
জাবিতে ক্যাবল চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ
  • ২৪ অক্টোবর ২০২৬
৭ দফা দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর…
  • ২৪ অক্টোবর ২০২৬
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আগামী…
  • ২৪ অক্টোবর ২০২৬