প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন

১৭ নভেম্বর ২০২৩, ১২:৩৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন

প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন © সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তিন পুলিশ সদস্য বক্সে ডিউটি পালন করছিলেন বলে জানা যায়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

এদিকে সারাদেশে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) একটি, রাজশাহী বিভাগে (নাটোর,বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও একটি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৮ ইউনিট ও ১৫৩ জন জনবল কাজ করে। 

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close