সরকারের পদত্যাগ ও তফসিলের প্রতিবাদে রবি ও সোমবার বিএনপির হরতাল

১৬ নভেম্বর ২০২৩, ০৫:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM

© সংগৃহীত

সারা দেশে আগামী রবি ও সোমবার হরতাল ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করল দলটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দুই দিন হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফা এবং গতকাল নির্বাচন কমিশন যে একতরফা তফসিল ঘোষণা করেছে, তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’

ঢাকাসহ দেশব্যাপী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে বলে জানান এই বিএনপি নেতা।

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক বিভেদের মধ্যে গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপি ও এর সমমনা দলগুলোর পাশাপাশি বাম গণতান্ত্রিক জোটও এই তফসিল প্রত্যাখ্যান করেছে।

ট্যাগ: বিএনপি
নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬