পিটার হাসকে গলা কেটে হত্যার হুমকি

১৬ নভেম্বর ২০২৩, ০৪:০৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
পিটার হাস

পিটার হাস © সংগৃহীত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে গলা কেটে হত্যার হুমকির অভিযোগ উঠেছে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফরিদুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (১৫ নভেম্বর) তার হুমকির ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৬ নভেম্বর পিটার হাসকে নিয়ে এ বক্তব্য দেন ফরিদুল আলম।

ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।’ 

এ বিষয়ে জানতে চাইলে ফরিদুল আলম বলেন, ‘কে বা কারা এটা এডিট করে প্রচার করেছে আমি জানি না। আমি এ ধরনের বক্তব্য দিইনি। পিটার হাস আমাদের মেহমান। তাকে জবাই করে মানুষকে খাওয়ানোর বিষয়ে বক্তব্য দেইনি।’ এ সময় ভিডিওর কথা উল্লেখ করা হলেও তিনি বক্তব্যের বিষয়টি অস্বীকার করেন।

এদিকে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন আইবেলি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশে হুমকিমূলক বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি।

তিনি বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের আওতায় মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের বাধ্যবাধকতা রয়েছে।’

এর আগে ৬ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন। ৮ নভেম্বর তা গণমাধ্যমে আসে।

গাজীপুরে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
এনসিসিসি সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক …
  • ২৪ অক্টোবর ২০২৬
উপনির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে…
  • ২৪ অক্টোবর ২০২৬
জাবিতে ক্যাবল চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ
  • ২৪ অক্টোবর ২০২৬
৭ দফা দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর…
  • ২৪ অক্টোবর ২০২৬
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আগামী…
  • ২৪ অক্টোবর ২০২৬