পাথরবোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

১৬ নভেম্বর ২০২৩, ১০:৩৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
আগুনে পুড়ে যাওয়া ট্রাক

আগুনে পুড়ে যাওয়া ট্রাক © সংগৃহীত

জয়পুরহাটে পাথরবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ভোর সাড়ে চারটার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে চারটার দিকে পঞ্চগড় থেকে পাথরবোঝাই একটি ট্রাক নওগাঁ যাচ্ছিল। পুরানাপৈল রেলগেট এলাকায় ট্রাকটি পৌঁছালে চালক গতি কমিয়ে দেন। এ সময় ১২ থেকে ১৩ জন লোক এসে ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে, তারপর আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়।

এ ঘটনার পর পরেই ট্রাকচালক ও স্থানীয় লোকজন এসে পাশের খাল থেকে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার উপ-পরির্দশক (এসআই) নাজমুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার ভোরের দিকে দুর্বৃত্তরা পাথরবোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে ট্রাকের কেবিনের গ্লাস ও চাকার সামান্য ক্ষতি হয়েছে।

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close