ডোনাল্ড লু’র চিঠির জবাবে যা বলেছে বিএনপি

১৬ নভেম্বর ২০২৩, ০৯:২৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু © ফাইল ছবি

শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এর জবাব দিয়েছে বিএনপি।

ডোনাল্ড লু-কে জন্য ধন্যবাদ জানিয়ে ফিরতি চিঠিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংলাপ নিয়ে তাদের কোনো আপত্তি নেই।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংলাপের অনুকূল পরিবেশ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন রিজভী। তিনি বলেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার দলের হাজারো নেতাকর্মী কারাবন্দি রয়েছেন।

আরো পড়ুন: টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সোমবার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন ডোনাল্ড লু। চিঠিতে বলা হয়েছে, দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। শর্তহীন সংলাপের আহবান জানানো হয় চিঠিতে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬