টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

১৬ নভেম্বর ২০২৩, ০৮:৫২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
ট্রেনে আগুন

ট্রেনে আগুন © সংগৃহীত

টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে ঢাকা থেকে টাঙ্গাইলগামী ওই ট্রেনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া জানান, টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলো টাঙ্গাইল কমিউটার ট্রেনটি। রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, খবর দেওয়া হলে পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়।

 

ট্যাগ: আগুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬
গত ৪ মাসে ৫ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মাতম মাভাবিপ্রবি
  • ২৪ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
  • ২৪ অক্টোবর ২০২৬
শিক্ষার্থী নিপীড়ন রোধে কওমি মাদ্রাসায় হটলাইন চালুর নির্দেশ …
  • ২৪ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক
  • ২৪ অক্টোবর ২০২৬