তফসিল ঘোষণার পর এসপির বাসভবনের ফটকে ককটেল বিস্ফোরণ

১৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
পুলিশ সুপারের কার্যালয়

পুলিশ সুপারের কার্যালয় © ফাইল ফটো

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর বগুড়ায় পুলিশ সুপারের বাসভবন ও কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার রাত আনুমানিক ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের ঘোড়াপট্টির দিক থেকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুজন আসে। তারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল নিয়ে এসে এসপি স্যারের গেটে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬