তফসিল ঘোষণা করে জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না: নুর

১৫ নভেম্বর ২০২৩, ০৬:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
গণঅধিকার পরিষদের একাংশের বিক্ষোভ মিছিল

গণঅধিকার পরিষদের একাংশের বিক্ষোভ মিছিল © সংগৃহীত

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আপনারা অবৈধ তফসিল ঘোষণা করে দেশ ও জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। পদত্যাগ করে জনগণের আন্দোলনে শামিল হোন, জনগণ আপনাদের মনে রাখবে, ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।

বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন আজ বুধবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন নুর। 

নুর বলেন, আমরা হরতাল, অবরোধসহ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করেছিলাম। কিন্তু সরকার আমাদের কথা শুনছে না। আমাদের উন্নয়ন সহযোগী দেশি-বিদেশি বন্ধুরাষ্ট্র, সংস্থার কথায়ও কর্ণপাত করছে না। তারা দমন-পীড়ন, হামলা-মামলা, গণগ্রেপ্তার করে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ সফলে পুরানা পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন ও কাকরাইল মোড় হয়ে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনের সড়ক দিয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে সমাবেশ করে।

এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার কোনো ধরনের সমঝোতা, সংলাপের উদ্যোগ গ্রহণ না করে তফসিল ঘোষণা করতে যাচ্ছে, যা সংঘাত-সহিংসতা বাড়াবে। অন্তত মহামান্য রাষ্ট্রপতি সব দলকে নিয়ে সংলাপের আয়োজন করতে পারতেন, কিন্তু সেটিও হলো না।

নির্বাচন কমিশন তাড়াহুড়া করে যে তফসিল ঘোষণা করছে, এই তফসিল গণঅধিকার পরিষদ প্রত্যাখ্যান করছে। অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহেরের সঞ্চালনায় এ সময় উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল হাসান, জিলু খান, আনিসুর রহমান মুন্না, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সহ-নারীবিষয়ক সম্পাদক মীর দিলরুবা সুলতানা, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামু, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence