বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ নভেম্বর ২০২৩, ০৪:৪৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
বিশ্ব ইজতেমা ময়দান

বিশ্ব ইজতেমা ময়দান © ফাইল ফটো

এবারও তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব আগামী বছরের ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে বিশ্ব এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জানা গেছে, প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের পক্ষের লোকজন ইজতেমায় অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা শেষ হবে ৪ ফেব্রুয়ারি। ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এতে ওয়াসেক পক্ষের লোকজন অংশ নেবেন।

প্রসঙ্গত, ভারতের প্রখ্যাত মাওলানা ও তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই গ্রুপ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।

একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা যোবায়ের অনুসারী গ্রুপ। 

দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্য…
  • ২৪ অক্টোবর ২০২৬
টাইফুন চাম্পির তাণ্ডবে তাইওয়ানে নিহত ১, আহত ৫২৭
  • ২৪ অক্টোবর ২০২৬
বাকৃবিতে বিকট শব্দে বাইক চালিয়ে বারবার চক্কর, জব্দ করে পুলি…
  • ২৪ অক্টোবর ২০২৬
দুর্ঘটনারে জেরে পুলিশের গাড়ি ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার …
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা 
  • ২৪ অক্টোবর ২০২৬
এআইয়ের সহায়তায় লেখা যাবে বই, মিলবে পুরস্কারও, আবেদন যেভাবে
  • ২৪ অক্টোবর ২০২৬