নয়াপল্টনে পুলিশের সতর্ক পাহারা

১৫ নভেম্বর ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পুলিশের অবস্থান। আজ বুধবার বেলা ১১টার দিকে

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পুলিশের অবস্থান। আজ বুধবার বেলা ১১টার দিকে © সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখনো সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কার্যালয়ের মূল ফটকে ঝুলছে তালা। 

তবে ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আজ (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ জনতা পার্টি নামের একটি দলের কিছু নেতা-কর্মী মিছিল করেন। সেই মিছিল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১১টার দিকে বাংলাদেশ জনতা পার্টি নামের একটি দলের কিছু নেতা-কর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবরোধের সমর্থনে মিছিল শুরু করেন। পরে পাশে থাকা পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ কর্মসূচির সমর্থনে স্লোগান দেওয়ার সময় বাংলাদেশ জনতা পাটির সভাপতি রায়হান ইসলামসহ পাঁচজনকে আটক করে পল্টন থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ।

গত ২৯ অক্টোবর থেকে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান করছে। গতকাল কার্যালয়ের সামনে থেকে খানিকটা দূরে সরে পশ্চিম দিকে গিয়ে অবস্থান নিয়েছিল পুলিশ। আজ বেলা ১১টার পর আবার নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে পুলিশ।

বিএনপি কার্যালয়টি পুলিশের নিয়ন্ত্রণে রাখার ১৭ দিন পর গতকাল ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, বিএনপির নেতা-কর্মীরা চাইলে তাঁদের কার্যালয়ে যেতে পারেন। কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে বিএনপি তালা লাগিয়েছে বলে দাবি করেছিলেন তিনি।

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী: বর্তমান সরকার ‘সুস্বাস্থ…
  • ১৮ এপ্রিল ২০২৬
লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব উদযাপন
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: নয় কেন্দ্র পরিদর্শনে ১৮ যুগ্মসচিব-উ…
  • ১৮ এপ্রিল ২০২৬
ফ্যামিলি ও কৃষক কার্ডসহ ৬০ উল্লেখযোগ্য পদক্ষেপ প্রধানমন্ত্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের
  • ১৮ এপ্রিল ২০২৬