এখন আর সংলাপের কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

১৫ নভেম্বর ২০২৩, ০১:০৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদে‌র

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদে‌র © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদে‌রকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চি‌ঠি পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। চিঠি পেয়ে ওবায়দুল কাদের বলেছেন, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। এ সুযোগ আগে ছিল, এখন সময় চলে গেছে

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে ওবায়দুল কাদেরকে এ চিঠি পৌঁছে দেন তিনি। পরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি আমার কাছে নিয়ে এসেছিলেন। শুনেছি যে এরকম দুইটি চিঠি বিএনপি ও জাতীয় পার্টির কাছেও দিয়েছে। 

চিঠি পেয়ে ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা গণতন্ত্র চর্চা করে, তারা সংলাপ চায় না, এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে। আপনি সংলাপ করবেন কবে।’

যুক্তরাষ্ট্রের চিঠি পেয়ে কাদের বললেন, সংলাপের আর সুযোগ নেই

তখন একজন সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে বর্তমান পরিস্থিতিতে সংলাপের সুযোগ আছে কি না—জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আর সংলাপের কোনো সুযোগ নাই।’ তবে চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান ওবায়দুল কাদের।

তাহলে বিএনপি ছাড়া কি দেশে আবার নির্বাচন হতে যাচ্ছে- প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে বিএনপিকে প্রশ্ন করুন। ওবায়দুল কাদের আরও বলেন, সময় এখন অনেক সংক্ষিপ্ত। এখন যেকোনো সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণার সময়টা দূরে না। এমনটাই আমরা শুনতে পাচ্ছি। 

এমতাবস্থায় আমাদের মতো দেশে সংলাপ যদি করতে হয়, সংলাপ তো আর কাউকে বাদ দিয়ে করা যাবে না। সংলাপ তো এমন না যে দুইটি দলের সঙ্গে করতে হবে। সংলাপ করতে হলে সেটা শতাধিক দলের সঙ্গে করতে হবে। এখন এই সময়ে কখন সংলাপ হবে, কখন নির্বাচনের প্রক্রিয়া চলবে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে সংলাপের বিষয়ে আমাদের যে সিদ্ধান্ত সেটা ছিল অত্যন্ত পরিষ্কার। আমরা আগেও বলেছিলাম শর্তযুক্ত কোনো সংলাপের বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি না।

এদিন বেলা পৌনে ১২টার দিকে ওবায়দুল কাদের ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে।’ ছবিগুলো সোশ্যালে পোস্ট হওার পরই নজরে পড়ে নেটিজেনদের। 

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence