রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

১৫ নভেম্বর ২০২৩, ১০:৫৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
রিজভীর নেতৃত্বে মহিলা দলের বিক্ষোভ মিছিল

রিজভীর নেতৃত্বে মহিলা দলের বিক্ষোভ মিছিল © সংগৃহীত

রাজধানী ঢাকায় বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে দলটির সিনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করেন তিনি। মিছিলটা পল্টনে গিয়ে শেষ হয়। এর আগে সকাল সাড়ে ৬টায় শাহবাগ থেকে শেরাটন সড়কে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল করেন রিজভী। 

এ সময় মিছিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা ডাক্তার আউয়াল, যুবদল নেতা সোহেল আহমেদ, ছাত্রদলের ডাক্তার লোহানি, সুমাইয়া, উর্মি, মহিউদ্দিন মাহি, ডা. সাব্বির, ডা. প্রতীক, ডা. মমি, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমন, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা আমান, মিরাজ, আসাদ, সিয়াম, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবি সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
 
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রিজভী আহমেদ বলেন, অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। সেজন্য নানা কার্যকলাপ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনো প্রহসন মেনে নেবে না।
 
তিনি সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পদত্যাগ করা ছাড়া আপনাদের হাতে আর কোনো অপশন নেই।

নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬