শাহবাগে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

১৪ নভেম্বর ২০২৩, ১০:৫৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
স্কচটেপ দিয়ে পেঁচানো বস্তুটি ককটেল কিনা তা নিশ্চিত নন পুলিশ

স্কচটেপ দিয়ে পেঁচানো বস্তুটি ককটেল কিনা তা নিশ্চিত নন পুলিশ © সংগৃহীত

রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর সংলগ্ন ফুটওভারব্রিজের নিচ থেকে লাল স্কচটেপ মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তুটি পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, স্কচটেপ দিয়ে পেঁচানো বস্তুটি ককটেল কিনা তা নিশ্চিতের জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এর আগে গতকাল সোমবার (১৩ নভেম্বর) মধ্যরাতে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুরান ঢাকার নবাবপুর রোডের ২২২ নম্বর নবাবপুর রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই বাড়ি থেকে অভিযান শেষে লাল-কালো স্কচটেপ মোড়ানো ৬টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নবাবপুর রোডের একটি নির্মাণাধীন বাড়ির পরিত্যক্ত জায়গায় বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। সেখানে কিছু দুষ্কৃতকারী অবস্থা করছে, এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার আগেই পালিয়ে যায় তারা।

জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ব্র্যাকনেট লিমিটেড, আবেদন ১৬ …
  • ২৪ অক্টোবর ২০২৬
সর্দি-কাশি সারাতে পারে যে ৪ খাবার
  • ২৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক
  • ২৪ অক্টোবর ২০২৬
নওগাঁয় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্…
  • ২৪ অক্টোবর ২০২৬